বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের ১ শতাংশের বেশি বেড়েছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সুদের হার সম্পর্কে প্রতীক্ষিত বক্তব্যের আগে নতুন করে পণ্যটির দাম বাড়ল।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ ডলার ৩৩ সেন্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ ডলার ৯৮ সেন্টে পৌঁছেছে।
জ্যাকসন হোল সিম্পোজিয়ামে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের আগে বিনিয়োগকারীরা সতর্কতাবশত ডলারকে ১০ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামের দিকে ঠেলে দিয়েছে। ফলে শক্তিশালী ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার ধারকের জন্য জ্বালানি তেল আরো ব্যয়বহুল হয়ে উঠেছে।
ব্যাংকটি চলতি বছরের বাকি সময়ের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের ঘাটতির পূর্বাভাস দিয়েছে। তবে ২০২৪ সালে চাহিদা কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।










