উত্তরা ইউনিভা‍র্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়েছে ইউজ অব কনস্ট্রাকশন ইন ডিউরেবল কংক্রিট শী‍র্ষক সেমিনার। এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডুয়েট প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. নুরুল আলম খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী। সেমিনারে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম।