নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের লক্ষ্যে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে তারা উদ্যোক্তা মেলা-২০২৪। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের প্রচার ও প্রসারে দুদিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ফারজানাহ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন এবং ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। —বিজ্ঞপ্তি