আগামী বছরের মাঝামাঝি সময়ে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সবচেয়ে বড় ডায়মন্ড খনি লুয়াক্সির নতুন একটি ব্লকে পরীক্ষামূলক খনন করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ ডায়মন্ড উত্তোলনকারী প্রতিষ্ঠান আলরোসা। অ্যাঙ্গোলার রাষ্ট্রীয় ডায়মন্ড কোম্পানি ক্যাটোকা মাইনিংয়ের সঙ্গে যৌথভাবে এ খননকাজ করবে রাশিয়ার প্রতিষ্ঠানটি। আলরোসা মনে করছে, নতুন এ ব্লকে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ডায়মন্ড মজুদ থাকতে পারে। এছাড়া আগামীতে খনিটির উত্তোলনকালীন সব মিলিয়ে ৩৫ কোটি ক্যারেট ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা দেখছে আলরোসা। এর মধ্যে আগামী বছরেই কেবল ১০ লাখ ক্যারেট ডায়মন্ড উত্তোলন হতে পারে, যার আর্থিক মূল্য ধরা হয়েছে ৯ কোটি ডলার। গত বছর অ্যাঙ্গোলার রাষ্ট্রীয় ডায়মন্ড কোম্পানির আরো ৮ দশমিক ২ শতাংশ মালিকানা নিতে ৭ কোটি ডলার ব্যয় করেছে রাশিয়ার প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে ক্যাটোকার মালিকানার ৪১ শতাংশের হিস্যা এখন বিশ্বের শীর্ষ ডায়মন্ড উত্তোলনকারী প্রতিষ্ঠানটির দখলে। সূত্র: মাইনিং ডটকম
আগামী বছর লুয়াক্সি খনি থেকে ১০ লাখ ক্যারেট ডায়মন্ড উত্তোলনের সম্ভাবনা
আগামী বছরের মাঝামাঝি সময়ে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সবচেয়ে বড় ডায়মন্ড খনি লুয়াক্সির নতুন একটি ব্লকে পরীক্ষামূলক খনন করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ ডায়মন্ড উত্তোলনকারী প্রতিষ্ঠান আলরোসা।









