যুক্তরাষ্ট্রের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিয়ে ফিরতে চায় জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাজদা মোটরস। প্রতিষ্ঠানটি ২০২৫ সাল থেকে সেখানে ইভি উন্মুক্ত করবে। ইভিগুলো তৈরি করা হবে পশ্চিম জাপানের হফু কারখানায়। কারখানাটিতে বর্তমানে একই সঙ্গে গ্যাসোলিনচালিত, বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ি তৈরি করা হয়। এর আগেও ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ইভি উন্মুক্ত করেছিল মাজদা। আশানুরূপ বিক্রি না হওয়ায় এসব গাড়ি তুলে নেয়া হয় বাজার থেকে। নিক্কেই এশিয়া
যুক্তরাষ্ট্রের ইভি বাজারে ফিরবে মাজদা
যুক্তরাষ্ট্রের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিয়ে ফিরতে চায় জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাজদা মোটরস।










