উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীদের প্রয়োজনীয় আর্থিক সুবিধা দিতে এক্সিম স্কলারস নামে নতুন একটি বিনিয়োগ সেবাপণ্য চালু করেছে এক্সিম ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন এটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এএমডি ও প্রডাক্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. হুমায়ূন কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি শাহ্ মো. আব্দুল বারী, ডিএমডি মো. জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানম প্রমুখ।
এক্সিম ব্যাংকের নতুন সেবাপণ্য এক্সিম স্কলারস উদ্বোধন
উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীদের প্রয়োজনীয় আর্থিক সুবিধা দিতে এক্সিম স্কলারস নামে নতুন একটি বিনিয়োগ সেবাপণ্য চালু করেছে এক্সিম ব্যাংক।








