যুক্তরাষ্ট্রে ৯৯টি বিমানবন্দরের টার্মিনাল প্রজেক্টের জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ দিচ্ছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালে ১ ট্রিলিয়ন ডলার অবকাঠামো আইনের অধীনে এই অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে।

বরাদ্দকৃত অর্থের মধ্যে ডেস মইনেস আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৮০ লাখ ডলার, সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৯০ লাখ ডলার দেয়া হবে। এটি এফএএর দ্বিতীয় পর্যায়ের অর্থায়ন। গত বছরও এফএএ ৮৫টি বিমানবন্দরে প্রায় ১০০ কোটি ডলার দিয়েছে।

এফএএ জানিয়েছে, যাত্রীদের বিমানবন্দরে ভেতরে ও বাইরে চলাচল সুবিধা, নতুন ব্যাগেজ সিস্টেম, নিরাপত্তা চেক পয়েন্ট সম্প্রসারণ ও স্থল পরিবহন উন্নয়নে এ অর্থ কাজে লাগবে।