হীরা তো এমনিতেই দামি। এবার সেই হীরকখণ্ডের ওপর লেজার ব্যবহার করে সূক্ষ্ম নকশা ফুটিয়ে তুলে পাথরটিকে আরো মূল্যবান করে তুলেছেন শিল্পী পাবলো লাকার। বিলাসবহুল গহনা নির্মাতা ব্র্যান্ড ট্রফি বাই গাসানের সঙ্গে মিলিতভাবে এ প্রয়াস বাস্তবায়ন করেছেন তিনি। আমস্টারডামের একটি প্রদর্শনীতে এমন ১৩টি নকশাদার হীরা স্থান পেয়েছে। প্রদর্শনীর প্রথম দিনেই দুটি এক ক্যারেটের কারুকাজ করা হীরা বিক্রি হয়েছে, যার প্রতিটির মূল্য ধরা হয়েছে সাড়ে ২৯ হাজার ইউরো। এপি