তিনি এখন থেকে ব্যাংকের হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ভূমিকায় সামগ্রিক হোলসেল ব্যাংকিং কার্যক্রম, করপোরেট সম্পর্ক ব্যবস্থাপনা এবং কৌশলগত ব্যবসায়িক প্রবৃদ্ধির নেতৃত্ব ও তদারক করবেন মোহাম্মদ মামুন ফারুক। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

আর্থিক সেবা খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ মামুন ফারুক একজন দক্ষ ও দূরদর্শী ব্যাংকার। তিনি ১৯৯৯ সালের ডিসেম্বরে দ্য সিটি ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে এমটিবিতে যোগ দেন।

দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ মামুন ফারুক ব্রাঞ্চ ব্যাংকিং, ট্রেড অপারেশনস এবং রিলেশনশিপ ব্যাংকিংসহ এ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ১৮ বছর ধরে করপোরেট ব্যাংক খাতে ব্যবসা সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ করপোরেট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং কৌশলগত ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তিনি উল্লেখযোগ্য নেতৃত্ব দিয়ে আসছেন।

এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোহাম্মদ মামুন ফারুক এর আগে এমটিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তার পেশাদারত্ব, নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং ব্যবসায়িক দূরদর্শিতা ব্যাংকের করপোরেট ও হোলসেল ব্যাংকিং কার্যক্রমকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।