রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাংবাদিক আবু সাঈদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার, প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান কার্ডিয়াক সার্জন অধ্যাপক একেএম মঞ্জুরুল আলম।