সোশ্যাল ইসলামী ব্যাংকের ছয়টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম প্রধান অতিথি হিসেবে আউটলেটগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মুহাম্মদ ফোরকানুল্লাহ সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।