২৫০ কোটি ডলারে অস্ট্রেলিয়ান প্রসাধনী ব্র্যান্ড ইসপ কিনতে যাচ্ছে ফরাসি প্রসাধনী কোম্পানি ল’রিয়েল প্যারিস। এ বিষয়ে ইসপের প্যারেন্ট কোম্পানি নাতুরা অ্যান্ড কোর সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসপ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ত্বক, চুল ও শরীরে ব্যবহৃত বিভিন্ন প্রসাধনীর জন্য পরিচিতি পায়। বর্তমানে ব্র্যান্ডটি ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের ২৯টি দেশে প্রায় ৪০০ স্টোর পরিচালনা করছে। দি গার্ডিয়ান
২৫০ কোটি ডলারে ইসপ কিনছে ল’রিয়েল প্যারিস
২৫০ কোটি ডলারে অস্ট্রেলিয়ান প্রসাধনী ব্র্যান্ড ইসপ কিনতে যাচ্ছে ফরাসি প্রসাধনী কোম্পানি ল’রিয়েল প্যারিস।










