আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ফান্ডটির ইউনিট দর কমেছে ৯ দশমিক ৬৫ শতাংশ। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিট দর ১০ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১১ টাকা ৪০ পয়সায়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর গত ৩ আগস্ট ছিল ১১ টাকা ৯০ পয়সায়। এরপর থেকেই ফান্ডটির দর নিম্নমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিট দর ১০ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি আয় হয়েছে ৬৯ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ৮৩ পয়সা। চলতি বছরের মার্চ শেষে ফান্ডটির বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৮ টাকা ৩৫ পয়সায় দাঁড়িয়েছে। ক্রয়মূল্যে এ সময়ে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ৫৬ পয়সায়। এ বছরের ৩০ জুন শেষে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৭ টাকা ৬৬ পয়সায়। ক্রয়মূল্যের ভিত্তিতে এএনভি ১০ টাকা ৯০ পয়সা।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের পরিশোধিত মূলধন ৫০ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১১ কোটি ৭২ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ৫ কোটি ১ লাখ ৩১ হাজার।










