বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৪-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিজিএমইএর সভাপতি ফারুক হাসান প্রমুখ।