চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) জায়ান্ট বিওয়াইডি সম্প্রতি নতুন তিনটি গাড়ির মডেল প্রকাশ্যে এনেছে। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম ব্র্যান্ড ফ্যাংচেংবাওয়ের দুটি মডেল। এ ব্র্যান্ডের গাড়ির দাম বেশ চড়া হয়। তিন মডেলের মধ্যে রয়েছে বাও এইট এসইউভি ও সুপার থ্রি কনসেপ্ট ক্রসওভার। এক লাইভ স্ট্রিমিং ইভেন্টে আরো হাজির করা হয় সুপার নাইন স্পোর্টস কার। আগামী সপ্তাহে বেইজিংয়ে শুরু হতে যাওয়া অটো শোতে মডেলগুলো প্রদর্শিত হবে। তবে এসব কবে বাজারে আসবে বা দাম কত হতে যাচ্ছে তা জানানো হয়নি। ফ্যাংচেংবাও ব্র্যান্ডের এ ডুয়াল মুড অফ-রোড (ডিএমও) গাড়িগুলো প্লাগ-ইন হাইব্রিড ধাঁচের। এতে রয়েছে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও উচ্চ হর্সপাওয়ারের সমন্বয়। অবশ্য অফ-রোড গাড়ির ক্ষেত্রে টয়োটার ল্যান্ড ক্রুজার, স্টেলান্টিসের জিপ ও টাটা মোটরসের জাগুয়ার ল্যান্ড রোভার খুবই পরিচিত। এসব গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বিওয়াইডির নতুন ইভি। জানা গেছে, সুপার নাইন স্পোর্টস কারটি সাজানো হয়েছে বেশ স্টাইলিশ ডিজাইনে। সর্বশেষ ২০২৩ সালে ফ্যাংচেংবাওসহ তিনটি বিলাসবহুল ব্র্যান্ড বাজারে আনে চীনা অটো জায়ান্টটি। অন্য দুই ব্র্যান্ড হলো ডেনজা ও ইয়াংওয়াং। খবর: রয়টার্স
নতুন তিন গাড়ির মডেল প্রকাশ্যে আনল বিওয়াইডি
চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) জায়ান্ট বিওয়াইডি সম্প্রতি নতুন তিনটি গাড়ির মডেল প্রকাশ্যে এনেছে। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম ব্র্যান্ড ফ্যাংচেংবাওয়ের দুটি মডেল। এ ব্র্যান্ডের গাড়ির দাম বেশ চড়া হয়। তিন










