ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে ব্যাংকাস্যুরেন্স চুক্তি করেছে। সম্প্রতি ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনবীমা প্রধান মো. আবুল কাসেম এবং প্রাইম ব্যাংকের হেড অব কনজিউমার ব্যাংকিং ও ডিএমডি এম নাজিম এ. চৌধুরী, হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রবাসী রেমিট্যান্সের ইভিপি মিয়া মোহাম্মদ রবিউল হাসান।