বিলাসী ঘড়ির বাজারে স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে এলভিএমএইচ। অলংকার ও ঘড়ি খাতে এ ফরাসি বিলাসীপণ্য জায়ান্ট ২০২৩ সালে ১ হাজার ১৮০ কোটি ডলার আয় করেছে, প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ। এলভিএমএইচের শীর্ষ ব্র্যান্ড ট্যাগ হুয়ের, হাবলট ও জেনিথের বিক্রি পৌঁছে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারে। কোম্পানিটির অধীনে রয়েছে ডিওর, লুই ভিতোঁসহ ১০টির মতো নামি ওয়াচ ব্র্যান্ড। বাজার গবেষণা সংস্থা আইএমএআরসি গ্রুপের মতে, বিশ্বব্যাপী বিলাসবহুল ঘড়ির বিক্রি চলতি বছর ৩ হাজার কোটি ডলার ছাড়াতে পারে। সেখানে বড় অবদান রাখতে চায় এলভিএমএইচ। খবর সিএনবিসি
এলভিএমএইচের তিন ব্র্যান্ডের ঘড়ির আয় ২০০ কোটি ডলার
বিলাসী ঘড়ির বাজারে স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে এলভিএমএইচ।










