ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় গতকাল বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি ‘পেপটিক আলসার ডিজিজের চিকিৎসায় প্রোটন পাম্প ইনহিবিটরের ভূমিকা এবং গ্যাস্ট্রোইসোফিগাল রিফ্লাক্স ডিজিজে ভোনোপ্রাজানের ব্যবহার’ শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। সেমিনারে কী নোট উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. স্বপন কুমার সরকার। সেমিনারে আরো বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. মোস্তফা কামাল পাশা প্রমুখ। —বিজ্ঞপ্তি