জাপানের ৯২৬টি বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’। বন্দরের ৮ নম্বর জেটিতে গতকাল নোঙর করে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’। জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।
বিদেশী জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’-এর স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, এ জাহাজে ১ হাজার ৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। ১৮ মে ৪৫০টি গাড়ি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। অবশিষ্ট ৯২৬টি গাড়ি মোংলা বন্দরে আনা হয়েছে।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ‘ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিল না। বর্তমানে ধারাবাহিকভাবে গাড়ি আমদানি করা হচ্ছে।









