আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও মিৎসুবিশি মোটরস বাংলাদেশের (র‍্যাংগস লিমিটেড) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের হেড অব অটো লোন এইচএম পারভেজ খান, রিজিওনাল সেলস হেড (অটো লোন) মো. মাহমুদুর রহমান এবং মিৎসুবিশি মোটরস বাংলাদেশের হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন প্রমুখ। চুক্তি অনুযায়ী মিৎসুবিশি মোটরস বাংলাদেশ থেকে গাড়ি কেনার জন্য আইপিডিসি থেকে অটো লোন নেয়া গ্রাহক পাবেন নানা সুবিধা।