তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর গুলশানে অবস্থিত গুলশান ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। এ সময় কোম্পানির অন্যান্য পরিচালক, কোম্পানি সচিব ও সিএফও উপস্থিত ছিলেন। গতকালের ওই সভায় এজিএম শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। —বিজ্ঞপ্তি