বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

আইআইএ অফিশিয়ালি চিঠির মাধ্যমে ইউআইইউকে এ স্বীকৃতি প্রদান করে। ফলে ইউআইইউ এখন একাডেমিক অ্যাফিলিয়েট লেভেলের বিশ্ববিদ্যালয় হিসেবে আইইএর তালিকাভুক্ত হলো।

ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ নিরীক্ষা সেক্টরে ক্যারিয়ার গঠনে জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব ডিগ্রি রয়েছে সেগুলোর আন্তর্জাতিক মান-নির্ধারণ করে সার্টিফিকেশন বা স্বীকৃতি প্রদান করে। শিক্ষার্থীদের পরিচিতিমূলক এক্সপোজার ও বিকাশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পেশাদার অভ্যন্তরীণ নিরীক্ষা পেশার ভবিষ্যৎকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং নৈতিক ভিত্তি দিয়ে সজ্জিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আইআইএ হলো এএসিএসবির (অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুল অব বিজনেস) একটি পার্টনার প্রতিষ্ঠান। এ স্বীকৃতি বিশ্বব্যাপী অভ্যন্তরীণ নিরীক্ষার ক্ষেত্রে ইউআইইউর বিবিএ ইন এআইএস প্রোগ্রামের একাডেমিক শ্রেষ্ঠত্বের প্রমাণ এবং ভবিষ্যতে অভ্যন্তরীণ নিরীক্ষা শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানের হিসেবে গ্রহণযোগ্য করে তুলবে।

এ অর্জন ইউআইইউ’র একাডেমিক উৎকর্ষের মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে ব্যবধান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।