টাওয়ার প্রকল্পের সবশেষ সংযোজন ক্যানাল হেইটস উদ্বোধন করার কথা জানিয়েছে দুবাইয়ের রিয়েল এস্টেট ডেভেলপার দামাক প্রোপার্টিজ। ৪৪তলাবিশিষ্ট টাওয়ারটিতে আন্ডারওয়াটার পার্ল মিউজিয়াম ও ইয়োগা ডোম থাকবে। এর ইন্টেরিয়র ডিজাইন করবে সুইজারল্যান্ডের বিলাসবহুল গহনা তৈরিকারী প্রতিষ্ঠান ডি গ্রিসোগোনো। সম্প্রতি উন্মোচিত হওয়া সিএইচআইসি টাওয়ারের মতো ৪৪তলাবিশিষ্ট ক্যানাল হেইটসে নদীর ভিউসহ থাকার সুবিধা পাওয়া যাবে। অধিবাসীরা হাঁটার দূরত্বে দেশটির বিভিন্ন আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ও শপিং ডিসট্রিক্টে পৌঁছাতে পারবে। ক্যানাল হেইটসে ইয়োগা ডোমস, ওয়েলনেস অ্যারেনা, প্রাইভেট ডাইনিং ভেনু, বড় আকারের পুল, বিনোদনের জন্য পোডিয়াম, ল্যাপ পুল, শিশুদের জন্য খেলার স্থান ও জর্ব ওয়াটার বল জোনও থাকবে। ক্যানাল হেইটসে স্টুডিও, এক-চার বেডরুমের সুবিধা পাওয়া যাবে এবং রুম থেকে ব্যস্ত বিজনেস বে ডিস্ট্রিক্ট ও শেখ জায়েদ রোডের ভিউ পাওয়া যাবে। অ্যারাবিয়ান বিজনেস
৪৪তলাবিশিষ্ট ক্যানাল হেইটস টাওয়ার উদ্বোধন করবে দামাক
টাওয়ার প্রকল্পের সবশেষ সংযোজন ক্যানাল হেইটস উদ্বোধন করার কথা জানিয়েছে দুবাইয়ের রিয়েল এস্টেট ডেভেলপার দামাক প্রোপার্টিজ।










