পূবালী ব্যাংক পিএলসি এবং বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের মধ্যে সম্প্রতি পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপের (পাই) মাধ্যমে আয়কর প্রস্তুত, প্রক্রিয়া ও জমা দেয়াসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুবুল কবির। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।