জেপি মরগান চেস অ্যান্ড করপোরেশনকে ৩৫ কোটি ডলার জরিমানা করা হয়েছে। নজরদারি প্লাটফর্মগুলোয় অসম্পূর্ণ ট্রেডিং ডাটা প্রকাশ করায় এ অর্থ গুনতে হচ্ছে কোম্পানিটিকে। ট্রেডিং প্রক্রিয়া সম্পর্কে সরকারি অনুসন্ধানের জবাবে ঋণদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক ইউনিটের নির্দিষ্ট ট্রেডিং ও অর্ডার ডাটা তাদের বাণিজ্য নজরদারি প্লাটফর্মগুলোয় উপস্থাপন করা হয়নি। অবশ্য কোনো কর্মচারীকে অসদাচরণ, ক্লায়েন্ট বা বাজারের ক্ষতি হিসেবে বর্ণনা করেনি জেপি মরগান। খবর ও ছবি রয়টার্স
জেপি মরগানকে ৩৫ কোটি ডলার জরিমানা
জেপি মরগান চেস অ্যান্ড করপোরেশনকে ৩৫ কোটি ডলার জরিমানা করা হয়েছে।










