মধুমতি ব্যাংকের বাজিতপুর শাখা এবং খুলনা শাখার নিয়ন্ত্রণাধীন চুকনগর উপশাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে ৫০৩, কলেজ রোডে অবস্থিত ৫৪তম শাখা এবং খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকার এসএফ টাওয়ারে উপশাখাটি উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি পৃথক দুই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে শাখা ও উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও সিবিও আরব ফজলুর রহমান।
মধুমতি ব্যাংকের বাজিতপুর শাখা ও চুকনগর উপশাখা উদ্বোধন
মধুমতি ব্যাংকের বাজিতপুর শাখা এবং খুলনা শাখার নিয়ন্ত্রণাধীন চুকনগর উপশাখা উদ্বোধন করা হয়েছে।









