জাপানের সি ফুড আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে রাশিয়া। এর আগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়ার ঘটনায় গত আগস্টে জাপানি সি ফুড আমদানি নিষিদ্ধ করে চীন। খবর রয়টার্স।
রাশিয়ার খাদ্য তদারকি সংস্থা রোসেলখোজনাদজর এক বিবৃতিতে বলেছে, ‘সামুদ্রিক পণ্যে তেজস্ক্রিয়তার ঝুঁকি বিবেচনা করেই জাপানি সামুদ্রিক পণ্যে নিষেধাজ্ঞা আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে টোকিওর সঙ্গে আলোচনা করা হবে।’
সংস্থাটির দাবি, জাপান কর্তৃপক্ষের কাছে তারা সামুদ্রিক পণ্য নিয়ে আলোচনার জন্য চিঠি পাঠিয়েছে। আগামী ১৬ অক্টোবরের আগে এ বিষয়ে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে। যদিও জাপান সরকারের মুখপাত্র হিরোকোজু মাতসুনো জানিয়েছেন, রাশিয়া ও চীনের থেকে সমালোচনা অবৈজ্ঞানিক ও অযৌক্তিক।










