শুক্র-শনিবার বন্ধ থাকার পর লেনদেনে ফিরেছে দেশের পুঁজিবাজার। আজ রোববার লেনদেনের শুরু থেকেই উর্ধমূখীতা পরিলক্ষিত হচ্ছে। প্রথম আধা ঘণ্টায় ৪০ পয়েন্ট যোগ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে । একইসঙ্গে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ বেলা সাড়ে ৯টায় লেনদেনের শুরুতে ডিএসইএক্স ছিল ৬ হাজার ৩৮৩ পয়েন্টে। এর আধা ঘণ্টা পর সূচকটি ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪২৩ পয়েন্টে। সর্বশেষ সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪২৬ পয়েন্ট। এসময় ডিএসইতেু ৬৪৪ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এ পর্যন্ত লেনদেন হওয়া সিকিরিটিজের মধ্যে দাম বেড়েছে ২৬৫টির, কমেছে ৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৬২টির বাজার দর।










