মার্চে শেষ হওয়া অর্থবছরে ৯ কোটি ২৬ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি। অর্থের এ অংক তার কোম্পানির শীর্ষ নির্বাহীদের চেয়েও কম। গৌতম আদানি নিজের মালিকানাধীন ১০টি কোম্পানির দুটি থেকে বেতন নিয়েছিলেন। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড থেকে ২ কোটি ১৯ লাখ রুপি বেতন ও ২৭ লাখ রুপির অন্যান্য সুবিধা নিয়েছেন, এ পারিশ্রমিক আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। বন্দর ব্যবসা থেকে নিয়েছেন ৬ কোটি ৮০ লাখ রুপি। এদিকে ব্লুমবার্গের তথ্যানুসারে আদানির সম্পদের মূল্য ১০ হাজার ৬০০ কোটি ডলার। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ছবি রয়টার্স
এক বছরে ৯ কোটি ২৬ লাখ রুপি বেতন নিয়েছেন গৌতম আদানি
মার্চে শেষ হওয়া অর্থবছরে ৯ কোটি ২৬ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি।










