রাজধানীর একটি হোটেলে গতকাল সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। রূপালী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় রূপালী ব্যাংকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের রেমিট্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক একেএম জাকির হোসেন।