বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ ‘এসডিজি চ্যাম্পিয়ন প্রাইজ ২০২৫’ অর্জন করেছে। সম্প্রতি কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স কাউন্সিল আয়োজিত প্রজেক্ট-১০০ সামিটে এসডিজি অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে নেপালের সাবেক রাষ্ট্রদূত, নির্বাচন কমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল ড. রামভক্ত ঠাকুর, সাবেক পর্যটনমন্ত্রী ও বাগমতি প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য ড. ইয়ানকিলা শেরপা ও নেপালের সাবেক মহিলা, শিশু ও প্রবীণ বিষয়ক মন্ত্রী ভগবতী চৌধুরী ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। —বিজ্ঞপ্তি
ইলেক্ট্রো মার্ট গ্রুপের এসডিজি চ্যাম্পিয়ন প্রাইজ অর্জন
বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ ‘এসডিজি চ্যাম্পিয়ন প্রাইজ ২০২৫’ অর্জন করেছে।









