ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৬তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা গতকাল প্রোগ্রামের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেএম মুনিরুল আলম আল-মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া, ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল করিম ও মোহাম্মদ রেজাউল করিম।