স্পেনের বার্সেলোনা শহরের অন্যতম পর্যটন গন্তব্য গির্জা সাগ্রাদা ফ্যামিলিয়া অবশেষে একটি পরিপূর্ণ অবয়ব পেতে যাচ্ছে। নির্মাণ শুরুর ১৪০ বছর পর ২০২৬ সালে সম্পূর্ণ হবে এ ক্যাথলিক গির্জার কাঠামো। ২০২৩ সালে এক বার্ষিক প্রতিবেদনে সাগ্রাদা ফ্যামিলিয়া কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সে সময় বাড়ল। নির্মাণ শেষে গির্জাটির উচ্চতা হবে ১৭২ দশমিক ৫ মিটার। কলামগুলো প্রায় ১৭ মিটার উঁচু হবে। সম্পূর্ণ হলে সাগ্রাদা ফ্যামিলিয়া বিশ্বের সবচেয়ে উঁচু গির্জায় পরিণত হবে। এখন এ রেকর্ডের ভাগিদার জার্মানির উলম মিনিস্টার গির্জা। ১৮৮৪ সালে বিখ্যাত কাতালান স্থপতি আন্তোনি গাউদির নকশায় সাগ্রাদা ফ্যামিলিয়ার নির্মাণ শুরু হয়। গির্জার কাঠামোয় ১৮টি বিশাল দণ্ড-আকৃতির টাওয়ার রেখেছিলেন তিনি। যেগুলো যিশু, তার ১২ শিষ্য, চারজন ধর্মপ্রচারক ও মা মেরির স্মারক। কিন্তু ১৯২৬ সালে গাউদি মৃত্যুর পর সব উলটপালট হয়ে যায়। তখন প্রকল্পের ১০-১৫ শতাংশ কাজ শেষ হয়েছিল। এরপর ১৯৩০ সালে শুরু হয় স্পেনের গৃহযুদ্ধে। সব মিলিয়ে দীর্ঘদিন বন্ধ ছিল নির্মাণ। বর্তমানে টিকে থাকা অংশ ও কিছু পুনর্গঠনের মাধ্যমে এর কাজ শেষ হবে। ১৯৮৪8সালে অবকাঠামোটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। বলা হয় ১৩৭ বছর ধরে বেআইনিভাবেই চলছিল সাগ্রাদা ফ্যামিলিয়ার নির্মাণ। অবশ্য ২০১৯ সালে বার্সেলোনার সিটি কাউন্সিল নির্মাণের অনুমতি দেয়। খবর সিএনএন