স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) বগুড়া, পাবনা ও ফরিদপুর জেলার দুই হাজার চাষীর মাঝে উচ্চমানের পেঁয়াজবীজ বিতরণ করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ কোটি টাকা অর্থায়ন করবে। এ লক্ষ্যে সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও টিএমএসএসের মধ্যে একটি চুক্তি হয়। এতে স্বাক্ষর করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. হোসনে আরা বেগম।