সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘লার্নার টু লিডার: ইয়াং লিডার্স গ্র্যাজুয়েশন সেরিমনি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন শীর্ষ এ নির্বাহী। ব্র্যাক ব্যাংক কর্তৃক পরিচালিত ইয়াং লিডার্স প্রোগ্রামের (ওয়াইএলপি) আওতায় ২০২৫ ব্যাচের ৪৯ জন তরুণের গ্র্যাজুয়েশন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের অগ্রযাত্রার মূলে রয়েছে সহকর্মীরা। এ ইয়াং লিডাররাই ভবিষ্যৎ ব্যাংকিংয়ের নেতৃত্ব দেবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা তরুণদের স্বপ্নকে লালন করতে চাই। তাদের জন্য এমন একটি প্লাটফর্ম দিতে চাই, যেখানে তারা শিখতে, বড় হতে ও নিজেদের কাজের মাধ্যমে ইমপ্যাক্ট তৈরি করতে পারবে।’ তারা ব্র্যাক ব্যাংকের আগামী দিনের পথচলাকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশের ব্যাংক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তারেক রেফাত উল্লাহ খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইয়াং লিডার্স প্রোগ্রাম দেশের ব্যাংক খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের একটি কাঠামোবদ্ধ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম। এর আওতায় ইয়াং লিডাররা প্রথম এক বছর ব্যাংকের বিজনেস অপারেশনস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এআই অ্যানালিটিকস, ফাইন্যান্স, কমপ্লায়েন্সসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্টে প্রশিক্ষণ নেন। শ্রেণীকক্ষে প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমেও অংশ নেন তারা। এর মাধ্যমে আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বিস্তৃত ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান। এ অভিজ্ঞতা ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট অ্যাসাইনমেন্ট ও ক্রস-ফাংশনাল অ্যাটাচমেন্ট সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।