বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে আর্থিক অনুদান দিয়েছে সাউথইস্ট ব্যাংক। ব্যাংকের লিমিটেড বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি খাতে নতুন প্রযুক্তির গবেষণা ও উন্নয়নের জন্য এ আর্থিক অনুদান দেয়া হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।