বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অর্কিম কেমিক্যালসের চেয়ারম্যান টোলগা ইল্টার। সাক্ষাৎকালে তারা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থা, শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, বৈশ্বিক পোশাক বাজার পরিস্থিতি এবং বাজারের পরিবর্তনশীল প্রবণতাগুলো নিয়ে আলোচনা করা হয়। বিজিএমইএ সভাপতি অর্কিম কেমিক্যালসকে অনুরোধ করেন যাতে করে তারা (অর্কিম কেমিক্যালস) তাদের ক্লায়েন্টদের এবং যেসব ক্রেতা এখনো বাংলাদেশ থেকে পোশাক কেনেননি, তাদের বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করতে উৎসাহিত করে।
বিজিএমইএ সভাপতির সঙ্গে অর্কিম কেমিক্যালসের চেয়ারম্যানের সাক্ষাৎ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অর্কিম কেমিক্যালসের চেয়ারম্যান টোলগা ইল্টার।










