ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান এবং শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কাউন্সিলের অন্য সদস্যরা। —বিজ্ঞপ্তি