রাজধানীর মিরপুর ১১-তে যাত্রা করেছে সুপারশপ ইউনিমার্টের নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো’। ব্যস্ত শহুরে জীবনযাপনের কথা মাথায় রেখে সাজানো মাঝারি আকারের এ সুপারশপে ‘মেট্রো’ ফরম্যাটে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা শাকসবজি ও ফলমূল, গ্রোসারি, গৃহস্থালি সামগ্রী এবং হোম ডেকোর পণ্য। উদ্বোধন উপলক্ষে ইউনিমার্ট মেট্রোতে থাকছে বিভিন্ন আকর্ষণীয় ক্যাম্পেইন, ইন স্টোর সারপ্রাইজ এবং ইন্টারঅ্যাক্টিভ এক্সপেরিয়েন্স জোন, যা ক্রেতাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকে করে তুলবে আরো প্রাণবন্ত ও লাভজনক। —বিজ্ঞপ্তি