বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আলাউদ্দিন পদোন্নতি পেয়ে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে উন্নীত হয়েছেন। তার এ পদোন্নতি ২০২৫ সালের ২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

মো. আলাউদ্দিন ২০০৮ সালের ২৫ মার্চ বাংলাদেশ কৃষি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

মো. আলাউদ্দিন যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯৭ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি মেধাতালিকায় ১০ম স্থান (বোর্ড স্ট্যান্ড) অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ (সম্মান) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তাছাড়া, তিনি ব্যাংকিং খাতে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকিং ডিপ্লোমার জেএআইবিবি ও ডিএআইবিবি- উভয় পর্বই সফলভাবে সম্পন্ন করেছেন।

তার এ পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে আরো সাফল্য কামনা করেছেন। -বিজ্ঞপ্তি