ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ ও আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, আইসিএবির প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, আইসিএবির কাউন্সিল সদস্য ও আহ্বায়ক-ডিভিএস টাস্কফোর্স মোহাম্মদ ফোরকান উদ্দিন।
ডিএসই ও আইসিএবির মধ্যে সমঝোতা স্মারক সই
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।










