সুপারমার্কেট ও মুদি দোকানগুলো জমজমাট হয়ে ওঠায় চলতি বছরে কানাডায় খুচরা বিক্রি বেড়েছে। দেশটির পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্যানুসারে, জুলাইয়ে খুচরা বিক্রি দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৬১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। খাদ্য ও পানীয় খাতে বিক্রি বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। মূল্য কিছুটা কমে আসা ও সুদহার বৃদ্ধির প্রবণতা কমে আসায় নাগরিকরা ব্যয় বাড়াতে শুরু করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে জুলাইয়ে বিক্রি বাড়লেও আগস্টে দাবানলের কারণে বিক্রি কমতে পারে। জুলাইয়ে সুপারমার্কেট ও মুদি দোকানগুলোয় বিক্রি বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। অবশ্য মোটরযান ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির বিক্রি কমেছে ১ দশমিক ৬ শতাংশ। অটোমোবাইলের যন্ত্রপাতির বিক্রি বেড়েছে ১ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনগুলোয় বেকারত্বের হার বাড়তে পারে। পাশাপাশি ঊর্ধ্বমুখী থাকতে পারে মর্ট গেজ রেট। আর সেটা হলে ভোক্তাদের ওপর চাপ তৈরি হবে।’ —দ্য গ্লোবাল মেইল
বিক্রি বেড়েছে কানাডার খুচরা বাজারে
সুপারমার্কেট ও মুদি দোকানগুলো জমজমাট হয়ে ওঠায় চলতি বছরে কানাডায় খুচরা বিক্রি বেড়েছে।










