এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সেরা কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। মধুমতি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরাসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমানতকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান ও আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণে নানামুখী উদ্যোগ নিয়েছে মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় ১ এপ্রিল ‘ডিপোজিট পাওয়ার ড্রাইভ ২০২৬’ শীর্ষক ক্যাম্পেইনটি শুরু করা হয়, যা শেষ হয় ৩০ জুন। এ ক্যাম্পেইনে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী এবং উল্লেখযোগ্য অবদান রাখা কর্মকর্তাদেরই সম্মাননা দিয়েছে ব্যাংকটি।










