সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দরে যাত্রী পরিবহন ২০২৪ সাল কিংবা তারও আগে মহামারীপূর্ব মাত্রায় পৌঁছাবে। দেশটির পরিবহনমন্ত্রী এস ইস্বরন শুক্রবার এ আশাবাদ ব্যক্ত করেন। দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চাংগি বিমানবন্দরে যাত্রী আগমন, ফ্লাইট সংখ্যা ও বিভিন্ন শহর সংযোগের ক্ষেত্রে কভিডপূর্ব মাত্রার ৮০ শতাংশ ছুঁয়েছে। চাংগি বিমানবন্দরে ২০১৯ সালে বাণিজ্যিক ফ্লাইট সংখ্যা ছিল ৩ লাখ ৮২ হাজার। এর মাধ্যমে ৬ কোটি ৮৩ লাখ যাত্রী পরিবহন হয়েছিল। করোনার অভিঘাতে যাত্রী পরিবহন নেমে আসে ২০১৯ সালের শূন্য দশমিক ৫ শতাংশে। মহামারীর ধাক্কা থেকে ঘুরে দাঁড়াচ্ছে সিঙ্গাপুরের এভিয়েশন খাত। জানুয়ারিতে সিঙ্গাপুর টু চীন ফ্লাইট সংখ্যা যেখানে ছিল ৩৮, সেখানে বর্তমানে তা ১০০ ছুঁই ছুঁই। দ্য স্ট্রেইটস টাইমস
২০২৪ সালের মধ্যেই ঘুরে দাঁড়াবে চাংগি বিমানবন্দর
সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দরে যাত্রী পরিবহন ২০২৪ সাল কিংবা তারও আগে মহামারীপূর্ব মাত্রায় পৌঁছাবে। দেশটির পরিবহনমন্ত্রী এস ইস্বরন শুক্রবার এ আশাবাদ ব্যক্ত করেন।










