ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) সচিবালয় সফর করেছেন বাংলাদেশের একটি সাংবাদিক প্রতিনিধি দল।  আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের হরিয়ানায় আইএসএ সচিবালয় পরিদর্শন করেন তারা।

আইএসএ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সৌরশক্তি প্রচারের জন্য একত্রিত হয়ে নিবিড়ভাবে কাজ করছে। ২০১৬ সালে সদস্য দেশ হিসেবে যোগদানের পর বাংলাদেশ আইএসএর-র প্রথম দিকের সমর্থকদের মধ্যে অন্যতম এবং এখন দুই বছরের মেয়াদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট দেশ।

বাংলাদেশের সৌর শক্তি বিভাগ পুনর্নবীকরণযোগ্য সৌরশক্তি উৎপাদন লক্ষ্যমাত্রা এবং সোলার হোম সিস্টেম প্রোগ্রামের মতো উদ্যোগ  ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যক্ষ করছে, যা ৫ মিলিয়নেরও বেশি পরিবারকে সৌরশক্তি সিস্টেম সরবরাহ করেছে। বাংলাদেশ সরকার বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকল্পে সহায়তা করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেছে। এই ক্ষেত্রে অগ্রগতি  সত্ত্বেও, পর্যাপ্ত অর্থের  অভাব, অপর্যাপ্ত গ্রিড অবকাঠামো এবং সীমিত প্রাতিষ্ঠানিক সক্ষমতা সহ চ্যালেঞ্জগুলো অব্যাহত রয়েছে। আইএসএ এসব সমস্যা সমাধানে বিদ্যুৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সঙ্গে কান্ট্রি পার্টনারশিপ চুক্তির মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই চুক্তির লক্ষ্য নীতি উন্নয়ন, নিয়ন্ত্রক কাঠামো এবং অন্যান্য প্রয়োজনীয় হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে সৌরশক্তির ব্যবহার ত্বরান্বিত করা।

 বাংলাদেশ ও টুভালুর সভাপতিত্বে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইএসএ আঞ্চলিক কমিটির পঞ্চম বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আইএসএর লক্ষ্য সৌরশক্তি উৎপাদন করার মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে অবদান রাখা। আইএসএসর নয়টি বিস্তৃত প্রোগ্রাম রয়েছে যা কৃষি, স্বাস্থ্য, পরিবহন, স্টোরেজ, সবুজ হাইড্রোজেন এবং আরো অনেক কিছুসহ বিস্তৃত ক্ষেত্রগুলো কাভার করে সবকিছুর জন্যে সৌরশক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করছে। আইএসএস এই প্রকল্পগুলো এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগও চালু করেছে।

 আইএসএসর ডিরক্টের জেনারেল ড. অজয় মাথুর ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন,  ২০১৬ সালে সদস্য দেশ হিসেবে যোগদানের পর বাংলাদেশ আইএসএসর প্রথম দিকের সমর্থকদের মধ্যে অন্যতম। দীর্ঘমেয়াদী জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সৌরশক্তি ব্যবহার এবং সহযোগিতামূলক প্রচেষ্টা গড়ে তোলার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহায়তা প্রদানের জন্য আমরা বাংলাদেশ সরকারের সাথে আমাদের সহযোগিতা জোরদার করছি। স্টোরেজসহ সৌরশক্তি দ্রুত সাশ্রয়ীমূলক হয়ে উঠছে এবং বিশ্বব্যাপী বিকল্প শক্তির উৎস হিসাবে সৌরশক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশ সৌরশক্তি প্রয়োগে উল্লেখযোগ্যভাবে উন্নীত করেছে, বিশেষত রুফটপ  সৌরশক্তি ব্যবহারে। নীতি এবং নিয়ন্ত্রক সহায়তার সাথে, সৌরশক্তি উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ ত্বরান্বিত করা যেতে পারে। এই ব্যাপারে আমরা একসাথে প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তুলতে, বিনিয়োগ সংগঠিত করতে এবং সৌরশক্তি ব্যবহারের  পরিমাণ বাড়ানোর আশা করি।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ১০৯টি সদস্য দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।  এটি বিশ্বব্যাপী এনার্জি  অ্যাক্সেস এবং নিরাপত্তা উন্নত করতে এবং কার্বন-নিরপেক্ষ ভবিষ্যতে রূপান্তরের সুনিশ্চিত  এবং প্রযোজ্য মজবুত উপায় হিসাবে সৌরশক্তি প্রচারের জন্য  বিভিন্ন দেশের  সরকারগুলোর সাথে কাজ করে। আইএসএর লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে সৌরশক্তিতে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার  বিনিয়োগ সম্ভাব্য করা এবং একই সাথে প্রযুক্তি ব্যবহারে অর্থ ব্যয় হ্রাস করা। এটি কৃষি, স্বাস্থ্য, পরিবহন এবং বিদ্যুৎ উত্পাদন খাতে সৌর শক্তির ব্যবহারকে উত্সাহিত করবে।