সীমিত বাণিজ্য ও সরবরাহ কম থাকায় লন্ডনের বাজার পতনের কারণে ভিয়েতনামের অভ্যন্তরীণ কফির দাম কমেছে। ভিয়েতনামের প্রাথমিক কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ড, কফির বিন প্রতি কেজি ৬৪ হাজার ৯০০ থেকে ৬৬ হাজার ৬০০ ডং বা ২ ডলার ৭২ সেন্ট থেকে ২ ডলার ৭৯ সেন্টে বিক্রি হয়েছে, যা পূর্ববর্তী মূল্য থেকে কম। খবর রয়টার্স।
রেফিনিটিভের তথ্য থেকে জানা যায়, নভেম্বরের রোবাস্তা কফি এক সপ্তাহে ১৬৫ ডলার কমে ২ হাজার ৩৭৮ ডলারে দাঁড়িয়েছে, যা ১৮ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একজন কফি বিক্রেতা জানায়, বৈশ্বিক বাজারের পতন ও ব্রাজিলের ভালো রফতানি ফলাফলের অংশ হিসেবে এ মূল্য পতন ঘটেছে।
নভেম্বর ও ডিসেম্বরের জন্য স্পট চুক্তির মূল্য নির্ধারণ এরই মধ্যে শুরু হয়েছে, যদিও আবহাওয়া এখনো পরিবর্তনশীল একটি ফ্যাক্টর। আসন্ন ঝড়ের মৌসুম ও সার্বিক আবহাওয়া এ চুক্তির জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে।
রয়টার্সের জরিপ অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে ভিয়েতনাম পূর্বাভাস করেছে, তারা ৬০ কেজি পরিমাণের ২ কোটি ৯৬ লাখ ব্যাগ কফি উৎপাদন করবে, যা আগের মৌসুমের চেয়ে কিছুটা কম। মার্কিন কৃষি বিভাগ ২০২২-২৩ সালে ভিয়েতনামের ফসলের পূর্বাভাস দিয়েছে ২ কোটি ৯৮ লাখ বস্তা।










