লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের পর আজ রোববার থেকে পুনরায় লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এর আগে গত বৃহস্পতিবার লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৬ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশসহ আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২১ জুলাই ভার্চুয়াল মাধ্যমে এজিএম আয়োজন করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২ জুন। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৭ পয়সা, যা আগের হিসাব বছরে হয়েছিল ১ টাকা ৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টকা ৭৩ পয়সা।










