এ উপলক্ষে সেদিন প্রভাতফেরির আয়োজন করা হয়, যা উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিয়াবাড়িতে কলেজের স্থায়ী ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম ও দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মো. জাহাঙ্গীর আলম খান উপস্থিত ছিলেন। এছাড়া ভাষা আন্দোলনের চেতনাকে উপজীব্য করে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। —বিজ্ঞপ্তি
মাইলস্টোন কলেজে অমর একুশে পালন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল।










