নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১: আমাদের সাফল্যের মূল সামরিক নির্ধারক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) জামিল ডি. আহসান বীর প্রতীক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মেজর জেনারেল (অব.) ড. সরোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।