বিকাশের সহযোগিতায় এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি এবং হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির।
ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি
বিকাশের সহযোগিতায় এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে।










